ভারি বর্ষার কারণে ভেঙে পড়ল পুরো বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলো বাড়ির সদস্যরা
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৬ আগষ্ট:-
রবিবার দুপুরে ভারি বর্ষার কারণে ভেঙে পড়ল পুরো বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলো বাড়ির তিন সদস্য। ঘটনাটি আসানসোল কর্পোরেশনের জামুড়িয়া ৫ নম্বর ওয়ার্ডের এবিপিটি তালি ধাওড়ার ঘটনা ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে যে বাড়ি টি ভেঙে পড়েছে সেই বাড়ি ইসিএলের বহু বছরের পুরনো চুন সড়কির। দীর্ঘদিন থেকেই জোরাজীর্ণ অবস্থায় ছিল। এই বাড়িতে টিনা দাস তার স্ত্রী ও দুই মেয়ে কে নিয়ে থাকত। বাড়িটি জোরাজীর্ন থাকে বেশ কয়েক দিনের ভারি বৃষ্টির কারণে বাড়িটি ভেঙে পড়ে।
টিনা দাস জানান, দুপুরে দুই মেয়েকে নিয়েই বাড়ির ভিতরে ছিল। সেই সময় একটি ছাগল তাদের বাড়িতে ঢুকে পড়ে। সেই ছাগল কে তাড়তে আমি বাইরে বেরিয়ে আসি। আমার সাথেই আমার দুই মেয়ে বেরিয়ে আসার কিছুক্ষন পরেই পুরো বাড়ির ভেঙে পড়ে। বাড়ির ভিতরে চাপা পড়ে যায় শোয়ার খাট, রান্নার জিনিস পত্র, থালা বাসন। তিনি বলেন গতকাল আমি আমার মেয়েদের নিয়ে পাশের মাসির বাড়িতে ছিলাম। আজ কোথায় থাকব বুঝে উঠতে পারছি না। তিনি বলেন আমি রাজ মিস্ত্রির কাজে জোগাড় দি। কিভাবে ভাবে কোথায় থাকব বুঝত পারছি না। তিনি বলেন যদি আমাদের কোথাও থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তবে খুব ভাল হত।
ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে জান ৫ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের সভাপতি সুভাষ পাল ও ইসিএলের একটি দল।
সুভাষ পাল জানান যে, বাড়িটি অনেক পুরানো ও জোরাজীর্ণ থাকায় ভারি বৃষ্টির জেরে ভেঙে পড়েছে। ঈশ্বরের কৃপায় অল্পের জন্যে তারা প্রান রক্ষা পেয়েছে। তিনি জানান টিনা দাস যে জায়গায় থাকছিল সেটি ইসিএলের, তার কোন রেকর্ড ভুক্ত জমি থাকলে আমার সরকারি আবাস দেওয়ার চেষ্টা করতাম। তবে তাদের এখন একটি নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করছি।