জামুড়িয়ার আখালপুর মোড়ের কাছে একটি টু-হুইলার গাড়ির শোরুম উদ্বোধন

শনিবার গণেশ চতুর্থী উপলক্ষে জামুড়িয়ার আখালপুর মোড়ের কাছে একটি টু-হুইলার গাড়ির শ্রী শ্যাম অটো নামক শোরুম উদ্বোধন করা হয়।
এই শোরুমের উদ্বোধনের আগে প্রার্থনা করে, ফিতা কেটে শোরুমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করলেন জামুড়িয়া বোরো ওয়ানের চেয়ারম্যান সেখ সান্দার ও যুব নেতা প্রেমপাল সিং, সেক মুস্থফিস সহ আরও অনেকেই ।
শোরুম উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোরো চেয়ারম্যান শেখ সান্দার মহাশয় শোরুমের কর্ণধার এর কাছে আবেদন করেন নতুন মোটরসাইকেল কিনলে যাতে ক্রেতাদের হাতে হেলমেট তুলে দেওয়া হয় । কারণ রাস্তাঘাটে দুর্ঘটনায় অনেকের প্রাণহানি ঘটনা ঘটে। যদি হেলমেট পরে মোটরসাইকেল চালায় তাহলে দুর্ঘটনা থেকে অনেকটাই এড়ানো যেতে পারে। যদিও বোরো চেয়ারম্যানের আবেদনের পরেই শোরুমের কর্ণধার সঞ্জয় আগরওয়াল বলেন যারাই শোরুম থেকে মোটরসাইকেল কিনে নিয়ে যাবেন তাদের প্রত্যেকের হাতে আই এস আই মার্ক হেলমেট দেওয়া হবে শোরুম এর পক্ষ থেকে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *