সাবধান, বাড়ি ফাঁকা রেখে রাতে কেউ যাবেন না, সেই সুযোগে হতে পারে বাড়ি ফাঁকা। চোরের উপদ্রব বেড়েছে শিল্পাঞ্চলে

স্পষ্ট বার্তা,  জামুড়িয়া ১ জানুয়ারি ২০২৫:-

এক রাতে পর পর চারটি ইসিএল আবাসনে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এই চারটি বাড়ির মধ্যে একটি পুলিশ কর্মীর ও একটি ইসিএলের সুরক্ষা কর্মীর বাড়িও রয়েছে। ঘটনাটি জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি অন্তগত শিবডাঙা এসএস আই কোলিয়ারির ইসিএল আবাসনে। এই চারটি বাড়িতেই বাড়ির সদস্যারা বাইরে ছিল। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত এলাকার মানুষ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

যাদের বাড়িতে চুরি ঘটনা ঘটেছে তারা হলেন রামবতী দেবী, জয় প্রকাশ হরিজন, ইসিএল সুরক্ষা কর্মী মহেশ রুইদাস ও এক পুলিশ কর্মীর বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে।

রামপতী দেবী বলেন সোমবার রাতে দরজায় তালা বন্ধ করে পাশের বাড়িতে মেয়ে কাছে রাতে শুনে পড়ে। পরের দিন সকালে বাড়ি ফিরে দেখি বাড়ির তালা ভাঙা, বাড়িতে রাখা সমস্ত কাগজ পত্র যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং নগদ ২০ হাজার টাকা খোয়া গেছে। জয়প্রাকাশ হরিজনের প্রতিবেশী অনিরুদ্ধ কুমার গোস্বামী জানান কিছু দিন আগে জয়প্রাকাশ হরিজান তার নিজের কাজ বিহারে গিয়েছে। বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা বাড়ির তালা ভেঙে চুরি করে পালিয়েছে। একটি সোনার চেন চুরি যাওয়ার কথা সামনে আসে। তবে আর কি কি চুরি গেছে তা স্পষ্ট করে জানা যায় নি। হরিজন বাবু এলেই তা জানা যাবে বলে অরুণ বাবু জানান। ইসিএলের নিরাপত্তা কর্মী মহেশ রুইদাস বলেন যে সোমবার রাতে আমার কাজে বাইরে গিয়ে ছিলাম ফিরে এসে দেখি বাড়ির তালা ভাঙা, আলমারির লক ভেঙে কিছু গরম পোশাক রাখা ছিল তা সব নিয়ে গেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীপুর ফাঁড়ির পুলিশ।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *