পথ নিরাপত্তা কর্মসূচি পালন করলো খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরের কচিকাঁচারা
রাকেশ লাহা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান :-
সাবধানে চালাও জীবন বাঁচাও, এমনই বার্তা সম্বলিত ব্যানার হাতে এবার পথে নামলো খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরের ক্ষুদে পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারা।
বিদ্যালয়ের এমন অভিনব কর্মসূচিতে পা মেলালেন জামুরিয়া ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর শেখ হাসিবুল সাহেব।
বর্তমানে প্রতিদিনের চলার পথে দুর্ঘটনা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বহুবার প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা বিষয়ক কর্মসূচি পালন করার পরেও এখনো নিত্য পথচারীদের বিরাট একটা অংশ ট্রাফিক নিয়ম ভঙ্গ করে অবাধে নিজেদের দু চাকা হোক কিংবা চার চাকা গাড়ি নিয়ে রাস্তায় ছুটে বেড়াচ্ছে। যার ফলস্বরুপ ঘটছে একের পর এক দুর্ঘটনা, কখনো গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কখনো বা ঘটনাস্থলেই প্রাণ হারাচ্ছেন বহু কম বয়সী যুবক-যুবতীরা। তাই এবার হেলমেট ও সিট বেল্ট বিহীন প্রতিটি গাড়ি চালককে সচেতন করতে পথে নামল জামুরিয়া থানার অন্তর্গত চিচুড়িয়া মোড়ের নিকট অবস্থিত খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরের খুদে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা।
ছাত্র-ছাত্রীদের এমন অভিনব কর্মসূচির বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন জামুরিয়া ট্রাফিক গার্ডের সাব-ইন্সপেক্টর শেখ হাসিবুল সাহেব এবং তিনিও খুদে পড়ুয়াদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বিদ্যালয়ের এই প্রচেষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানান।

এদিন দেখা যায় সাত সকালে খাসকেন্দা সরস্বতী শিশু মন্দির এর নিকট টেনিং সেন্টার রোডে হেলমেট বিহীন এবং সিট বেল্ট বিহীন প্রতিটি গাড়ি চালককে সচেতন করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা।
অন্যদিকে আবার যারা সিট বেল্ট এবং হেলমেট পড়ে রয়েছেন তাদেরকে চন্দনের ফোঁটা এবং পুরস্কার হিসেবে একটি করে চকলেটও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত জামুরিয়া ট্রাফিক গার্ডের এস আই শেখ হাসিবুল স্যার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমেই বিদ্যালয় কর্তৃপক্ষকে এমন অসাধারণ উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ জানান এবং জামুরিয়া ট্রাফিক গার্ড বিদ্যালয় এর সাথে সদা সর্বদা আছেন এমন বার্তাও দেন। তিনি জানান ছাত্রছাত্রীরা এখন থেকেই ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন হচ্ছেন ভবিষ্যতে তারা রাস্তায় চলাচলের সময় ট্রাফিক নিয়ম মেনে চলবে , পরে এই খুদে পড়ুয়ারা যখন বড় হবে তখন বাড়ির সদস্যদের পাশাপাশি বন্ধু বান্ধব এবং পথ চলতি মানুষ সকলকেই ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করবে।
অন্যদিকে খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরের শিক্ষক অসীম চক্রবর্তী আমাদের জানাই, সারা বছরই আমরা বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের নিয়ে নানান সামাজিক কর্মসূচি পালন করে থাকি।
কারণ জীবনে চলার পথে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় প্রথাগত নানান শিক্ষাও আমাদের জানা প্রয়োজন। তাই এখন থেকেই খুদে পড়ুয়াদের নিয়ে আমরা বছরই বিভিন্ন সময় সামাজিক কর্মসূচি যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি হেল্থ চেকাপ ক্যাম্প এবং বর্তমানে আমরা পালন করলাম পথ নিরাপত্তা কর্মসূচি। তিনি জানান আগামী দিনে বহু গরীব দুঃস্থ মানুষদের জন্য আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করব।
বিদ্যালয়ের এমন অভিনব কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ জন।।