বৈধ ভোটার নির্দিষ্টকরণ এবং অবৈধ ভোটার চিহ্নিতকরণের উদ্দেশ্যে, গত 4ই নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া , সেই ফর্ম কালেক্ট করা, ফরম পূরণের ক্ষেত্রে ভোটারকে সহযোগিতা করা, এবং সর্বোপরি সেই ফর্ম কালেক্ট করে নির্বাচন কমিশনের পোর্টালে সাবমিট করা, সমস্ত কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের আগেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করে জামুরিয়া ব্লকে বিশেষভাবে সম্মানিত হলেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামলা অঞ্চলের ১৯০ নম্বর বুথের বি এল বেনীমাধব সূত্রধর।
প্রসঙ্গত, গত ৪ই নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নানা বিতর্ক সামনে এসেছে। কখনো বি এল ও কে ঘিরে ধরে বিক্ষোভ, কখনো বা অতিরিক্ত কাজের চাপে কান্নায় ভেঙে পড়েছে blo, কখনো আবার বাস স্ট্যান্ড থেকে শুরু করে রাস্তার মোড়ে বসে ফর্ম বিলি করার কারণে বিতর্কে নাম জড়িয়েছে বহু বুথ লেভেল অফিসারের, যে ছবি গত ৪ই নভেম্বর থেকে আজ পর্যন্ত স্পষ্ট সংবাদ শিরোনামে । আর তারই মাঝে এবার শ্যামলা অঞ্চলের ১৯০ নম্বর বুথে মাত্র ১৮ দিনের মধ্যেই ৫২৩ জন ভোটারের ১০০ শতাংশ কাজ সম্পূর্ণ করে জামুরিয়া ব্লকে সম্মানিত হলেন বুথ লেভেল অফিসার বেণীমাধব সূত্রধর।
এ বিষয়ে বি এল ও বেণীমাধব বাবু আমাদের জানাই , কাজটি সহজ ভাবে নিলে খুবই সহজ নইলে খুবই কঠিন। গত ৪ই নভেম্বর থেকে নির্বাচন কমিশনের নির্দেশমতো আমি আমার ১৯০ নম্বর বুথের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেছি এবং সেই ফর্ম পূরণ করার ক্ষেত্রে ভোটারদের সাহায্য পরবর্তীতে সেই ফর্ম ভোটারদের কাছ থেকে সংগ্রহ করে রাত জেগে নির্বাচন কমিশনের পোর্টালে সাবমিট করেছি। এই পুরো প্রক্রিয়াটি আমি করেছি প্রায় ১৮ দিনের মধ্যেই। যে কারণে আমাকে বুধবার জামুরিয়া ব্লক থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়। এই সম্মান পেয়ে আমি খুবই গর্বিত অনুভব করছি।
PREV
ফর্ম স্ক্যান করতেই ঝুলি থেকে বেরিয়ে গেল বিড়াল !! একজন মহিলা ৪৪ জায়গার ভোটার।। চl