জুয়ার ঠেকে হানা পুলিশের, গ্রেপ্তার ৭ জুয়াড়ি, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা
স্পষ্ট বার্তা, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান :-
বেশ কিছুদিন থেকে রানীগঞ্জের বাশঁরা এলাকায় অবস্থিত একটি ধাবায় অবাধে চলছিল জুয়ার রমরমা। আর এই জুয়া খেলে কারোর হচ্ছিল পকেট গরম , কারোর যাচ্ছিল রোজগারের সমস্ত টাকাটাই।
তবে ধাবার আড়ালে জুয়ার যে বড় ধরনের একটি ঠেক চলছিল, সেই বিষয়টি জানতে পারে রানীগঞ্জ থানার পুলিশ।
বিষয়টি জানতে পেরেই তৎপর হয়ে রানীগঞ্জ থানার পিসি পার্টির পুলিশ মঙ্গলবার রাতে
অতর্কিতে হানা দেয় সেই জুয়ার ঠেকে, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে ৭ জুয়াড়ি কে এবং বাজেয়াপ্ত করে নগদ ১০ লক্ষ টাকা।
জানা যায় এদিন মঙ্গলবার রাতে রানীগঞ্জ থানার পিসি পার্টির পুলিশ এই বিশাল পরিমাণ জুয়া চলার খবর পেয়ে রানীগঞ্জ থানার বিশাল সংখ্যক পুলিশকে সঙ্গে নিয়ে অতর্কিতে অভিযান চালায়। যেখানে পুলিশ জুয়ার বোর্ড থেকে ১০ লক্ষ ৩ হাজার ১০০ টাকা, আটটি মোবাইল ফোন এবং ১০ সেড প্লেয়িং কার্ড বাজেয়াপ্ত করে।পাশাপাশি গ্রেপ্তার করা হয় ৭ জন জুয়াড়িকে।
যাদেরকে পুলিশ বুধবার আসানসোল জেলা আদালতে পেশ করে।
তবে উৎসবের আবহে রানীগঞ্জ থানার পুলিশ তৎপরতার সাথে এত বড় এক জুয়ার ঠেকের বানচাল এবং জুয়াড়িদের গ্রেপ্তার করায় পুলিশকে সাধুবাদ জানাই এলাকার মানুষজন।