জামুরিয়ার কারখানায় শ্রমিক মৃত্যু !! নিরাপত্তা নিয়ে উঠলো জোড়ালো প্রশ্ন !!
রাকেশ লাহা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান :

মঙ্গলবার সাতসকালে জামুরিয়ার শেখপুরে অবস্থিত রাজশ্রী নামক এক বেসরকারি কারখানার দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ঘিরে জ্বলে উঠল বিক্ষোভের আগুন। কারখানা কর্তৃপক্ষের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ নিয়ে জোরালো প্রশ্ন তুলল মৃত শ্রমিকের পরিবারের লোকজন থেকে শুরু করে কারখানার অন্যান্য শ্রমিকরা।
একদিকে শিল্পাঞ্চল জুড়ে যখন ছট উৎসবে মাতোয়ারা সকলে, ঠিক সেইদিনই সাত সকালে জামুরিয়া শিল্পাঞ্চলের শেখপুরে অবস্থিত রাজশ্রী নামক এক বেসরকারি কারখানায় দুর্ঘটনার জেরে কর্মরত শ্রমিক কেশব বাউরির মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এলো পরিবার ও শ্রমিক মহলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাতটা নাগাদ। মৃত ব্যক্তির নাম কেশব বাউরী, জামুরিয়া বিধানসভার অন্তর্গত চুরুলিয়া এলাকার বাসিন্দা।
কারখানায় দুর্ঘটনায় মৃত্যুর খবর চাউর হতেই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছায় এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শ্রমিক থেকে শুরু করে শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে একযোগে কারখানার প্রধান গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
তবে এদিন বিক্ষোভকারীদের ক্ষোভে প্রকাশ পায় কারখানা কর্তৃপক্ষের নিরাপত্তায় গাফিলতির বিষয়টি।
বিক্ষোভকারীরা জানাই , আমাদের সহকর্মী কেশব বাউরী কারখানার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে , আমরা তো আর তাকে ফিরিয়ে আনতে পারবো না , কিন্তু তার পরিবারের জন্য কর্তৃপক্ষকে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও তারা আরও জানাই কারখানায় অ্যাম্বুলেন্স পরিষেবা নেই সময় মত গাড়িও পাওয়া যায় না । আমাদের দাবি শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থার দিকে জোর দিক কর্তৃপক্ষ এমনকি আগামী দিনে যেকোনো দুর্ঘটনায় শ্রমিকরা যেন দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা পায় সেদিকেও নজর দিতে হবে কর্তৃপক্ষকে।
তবে উত্তেজনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে সামাল দেয় পরিস্থিতি।