উৎসবের মাঝে বিষাদের সুর জামুড়িয়ায় !! জলে ডুবে মৃত্যু হল এক ব্যাক্তির !!
স্পষ্ট বার্তা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান :-
মঙ্গলবার ছিল ছট পুজোর সমাপনের দিন। সে কারণেই এদিন সূর্যাস্তের আগেই বহু হিন্দিভাষী মানুষজন নদী, পুকুর বা বড় কোন জলাশয়ের ধারে উপস্থিত হয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করেন।
সেই মতো এদিন জামুরিয়া বিধানসভার অন্তর্গত জামুরিয়া দামোদরপুর নিমগড়িয়া ছটঘাটে কাকভোরে উপস্থিত হয় বহু হিন্দিভাষী মানুষজন। আর সেখানেই এক বছর বাহান্নের ব্যাক্তি পুকুর পারাপার করতে গিয়ে পুকুরের মাঝে তলিয়ে গিয়ে মৃত্যু হয়। বিষয়টি সামনে আসতেই উৎসব ঘন পরিবেশের মাঝে নেমে আসে বিষাদের সুর। জানা যায় মৃত ব্যক্তির নাম পান্ডে দাস। জামুরিয়া বাই পাস হোসেন নগরের বাসিন্দা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ। জানা যায় পান্ডে পরিবারের সাথেই ছট উৎসব পালন করতে এসেছিল দামোদরপুর ছট ঘাটে। পরিবারের লোকজন পুকুরে নামতে মানা করলে পরিবারের কথাকে অগ্রাহ্য করে নেমে পড়ে পুকুরের জলে। তারপরই মাঝপুকুরে গিয়ে তলিয়ে যায়। বিষয়টি লক্ষ্য করার পরই তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত জামুড়িয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী গাড়ির টিউ দিয়ে নেমে তল্লাশি চালালে কোন খোঁজ না মেলায়, আনা হয় স্পিডবোট। স্পিডবোটের সাহায্য নিয়ে বেশ কিছুক্ষণের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার হয় পান্ডে দাসের দেহ।

ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।
ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিশাল সংখ্যক পুলিশ , এছাড়াও উপস্থিত হন বোরো এক এর চেয়ারম্যান এবং জামুরিয়ার বিধায়ক হারে রাম সিং। উৎসবের আবহে জামুরিয়ায় এরকম ঘটনা সামনে আসতেই শোক প্রকাশ করেন বিধায়ক হরেরাম সিং।
অন্যদিকে মৃত পাণ্ডে দাসের ছেলে জানায় আমরা পরিবারের সকলে মিলে ছট উৎসব পালন করার জন্য ছট ঘাটে পৌঁছায় , সাথে বাবাও ছিল, বাবাকে পুকুরে নামতে বারণ করা হলে কারোর কথা না শুনে পুকুরে স্নান করতে নেমে মাঝ পুকুরে গিয়ে তলিয়ে যায়, ঘটনার পর দীর্ঘক্ষণ উদ্ধারকারী দলের খোঁজাখুঁজির পর দশটা নাগাদ বাবা দেহ উদ্ধার হয় পুকুরে জল থেকে। সে আরো পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ছট উৎসবের মাঝেই এরকম মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।