লোনের টাকা পরিশোধ করতে না পারায় ব্যবসায়ীর বাড়ি সিল করল ব্যাংক কর্তৃপক্ষ।

  • স্পষ্ট বার্তা, রানীগঞ্জ ৭ আগষ্ট :-

লোনের টাকা পরিশোধ করতে না পারায় ব্যবসায়ীর বাড়ি সিল করল ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাটি রানিগঞ্জের সিহাড়সোল রাম বাগান সংলগ্ন রবীন্দ্র এভিনিউ এলাকার।
জানা গিয়েছে গত দু’বছর আগে সুমন এন্টারপ্রাইজ নামে এক ব্যবসায়ী রানীগঞ্জ শাখার ইন্ডিয়ান ব্যাংক থেকে ৩২ লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এই লোনের জন্য ব্যবসায়ীর নিজের বাড়ি মর্টগেজ দিয়েছিলেন ব্যাংকে। কিন্তু ওই লোন পরিশোধ করতে পারেননি ওই ব্যবসায়ী। ব্যাংক সূত্রে জানা গেছে বর্তমানে সুদ সহ মোট লোনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ লক্ষ টাকা। লোনের টাকা পরিশোধ করতে না পারায় জেলাশাসকের নির্দেশ অনুসারে প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে ওই ব্যবসায়ের বাড়ি ব্যাংক নিজেদের দখলে নিয়ে বাড়িটি সিল করে দেয়।

এক ব্যাংক আধিকারিক জানান ব্যবসায়ী টাকা পরিশোধ না করতে পারায় সরকারি পোর্টালে ই(E) অক্সিন এর মাধ্যমে ৩৫ লক্ষ টাকায় বিক্রি করা হয়ে গেছে। বর্তমানে ওই ব্যবসায়ীর লোন ৪২লাখ টাকা দাঁড়িয়েছে, বাকি টাকা ব্যবসায়ীর কাছে আদায় করা হবে বলে তিনি জানান।
তবে এই বিষয়ে বাড়ি মালিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *