১৯ নং জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে অন্য একটি তুষ বোঝাই ১০ চাকা ট্রাক, আহত ২
স্পষ্ট বার্তা জামুড়িয়া ২২জুলাই:-
চালককের ঘুমে চোখ লেগে যাওয়ার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে অন্য তুষ বোঝাই একটি ট্রাক। যার জেরে সেই ট্রাকটির সামনে দিক দুমড়ে মুচড়ে যায়। গাড়িতেই আটকে পড়ে চালক। প্রায় ঘন্টা দেড়েক আটকে থাকার পরে ক্রেন দিয়ে টেনে গাড়ি থেকে বাইরে বের করা হয় চালকে।
ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৪টে নাগাদ জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার ১৯ নং জাতীয় সড়কের উপর বোগড়া শ্মশান কালী মন্দিরের কাছে।
জানা গিয়েছে আসানসোল দুর্গাপুর গামী রাস্তার উপর একটি ট্রাক খারাপ হয়ে দাড়িয়ে ছিল। ভোর চারটা নাগাদ উত্তর প্রদেশ থেকে কালকাতার উদ্যেশে যাওয়া একটি তুষ বোঝাই ট্রাক দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। ধাক্কার জেরে তুষ বোঝাই গাড়ির সামনের দিক পুরো দুমড়ে মুচড়ে যায়। আটকে পড়ে গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে শ্রীপুর ফাঁড়ির পুলিশ। প্রথমে চালককে হাত দিয়ে টেনে গাড়ি থেকে বের করার চেষ্টা করলে ব্যর্থ হয়। পরে দুটি ক্রেন এসে ওই আটকে পড়া চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির চালকের পায়ে ও কোমরে গুরুতর আঘাত পেয়েছে বলে যানা গিয়েছে।
ট্রাক চালক ঘুমিয়ে পাড়ার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে।