বহিষ্কৃত হলো নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানো বিক্ষুব্ধ তৃনমুলীরা

স্পষ্ট বার্তা, আসানসোল ৭জুলাইঃ-

যেসব কর্মীসমর্থকরা দলে থেকেও এবার আসন্ন পঞ্চায়েত ভোটে দলের হয়ে টিকিট না পেয়ে নির্দল হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, দল তাদের বহিস্কার করল। বৃহস্পতিবার আসানসোল জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে জানান তৃনমুলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্দলের হয়ে প্রার্থী দিয়েছে তাদের ৬ বছরের জন্য দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে দলের উচ্চ নেতৃত্ব।বৃহস্পতিবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিন। নির্বাচনী প্রচার শেষ হওয়ার পরেই জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল জেলা আফিসে একটি সাংবাদিক সম্মেলনে এই বহিস্কারের কথা জানান। বারাবনি, জামুড়িয়া, পান্ডবেশ্বর,আসানসোল দক্ষিণ, কাকসা সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকার মোট ৪৯ জন তৃনমুল কর্মীদের বহিস্কার করা হয় বলে জানান। তিনি আরও জানান যদি কোনো পঞ্চায়েতে শাসক দল পঞ্চায়েত গঠন না করতে পারে তাহলে বিরোধীদের সাথে কথা বলার কথা ভাবা যেতেই পারে কিন্তু নির্দলের সঙ্গে নয়।
আজকের সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার,উজ্জল চ্যাটার্জী, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং,অভিজিৎ ঘটক,ভি শিবদাসন (দাসু)।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *