বোমা ফেটে হাতের চাটু উড়ে গেল এক ব্যাক্তির।তাকে স্থানীয়রা প্রথমে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় তারপর তাকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়।আহত ব্যাক্তির নাম ঝন্টু মণ্ডল বলে জানা গিয়েছে।ঘটনাটি ঘটেছে জামুড়িয়া বিধানসভার পান্ডেবেস্বর থানার অন্তর্গত ভুরিগ্রামে।
উল্লেখ্য, গতকাল ভুরিগ্রামে তৃণমূলের কার্যালয় দখল কে কেন্দ্র করে সংঘর্ষ হয় তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃনমূলের মধ্যে।তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজির ঘটনা ঘটে।এর জেরে আহত হয় দুজন। তাদের আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনায় জড়িত ২৩ জনের নামে পুলিশ অভিযোগ দায়ের করে।যার মধ্যে দুপক্ষের ৭জন কে পুলিশ গ্রেফতারও করে।এই ঘটনার পরেই আজ গ্রামের এক ব্যাক্তি তার নিজের গরু মাঠ থেকে এনে বাড়ির সামনে গরু বাধার জায়গায় বাধতে গেলে পড়ে থাকা বোমে হাত লাগায় বোম ব্লাস্ট হয়ে যায়।যার জেরে ওই ব্যাক্তির বাম হাতের চাটু উড়ে যায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে গতকালের ঘটনার পর এলাকায় যেখানে সেখানে বোম পড়ে রয়েছে।স্থানীয়দের ধারনা গতকালের ঘটনার পর পুলিশ অভিযুক্তদের বাড়ি তল্লাশি চালাচ্ছে।সেই কারনে ওই অভিযুক্তরা ধরা পড়ার ভয়ে বাড়িতে মজুত রাখা বোম যেখানে সেখানে ফেলে দিয়েছে।তার কারনে একজন নিরীহ লোক দুর্ঘটায় পড়ে হাতের চাটু উড়ালো। স্থানীয়রা জানিয়েছেন এলাকায় অনেক জায়গায় এখনো হয়তো বোম পড়ে আছে।আবার কেউ হয়তো দুর্ঘটায় পড়তে পারে তার আশংকাও করছে এলাকার মানুষ।
PREV
তৃণমূলের দলীয় কার্যালয় দখল করাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি