তৃণমূলের দলীয় কার্যালয় দখল করাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি
তৃণমূলের দলীয় কার্যালয় দখল করাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ভুুড়ি গ্রামে। বোমার আঘাতে দুজন গুরুতর আহত বলে জানা গেছে। জানা গিয়েছে গত দু বছর আগে ওই দলই কার্যালয় টি স্থানীয় বিধায়ক উদ্বোধন করে ছাত্র পরিষদের হাতে তুলে দেন। ওই কার্যালয়টি যুব তৃণমূলের সদস্যরা দখল করতে এলে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়, চলে ব্যাপক বোমাবাজি। বোমার আঘাতে ছাত্র পরিষদের দুই সদস্য আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আছে বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে প্রথমে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়, পরে তাদের আসানসোল জেলা হাসপাতাল স্থানান্তর করা হয় বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে ব্যাপক আতংক ছড়া এলাকায়। এই ঘটনা বিষয়ে বিধায়ক হরে রাম সিং বলেন , যে ঘটনা ঘটেছে তাতে টিএমসির কেউ নয়। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ তাদের ধরে অইনি ব্যবস্থা করবে বলে তিনি জানান।