বর্ধমান পুরুলিয়া বোকারো প্যাসেঞ্জার ট্রেন আসানসোল রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ার পরই লাইনচ্যুত হয়ে যায় একটি কামরা। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আসানসোল রেল স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে।
জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ বর্ধমান থেকে আসানসোল পুরুলিয়া বোকারো প্যাসেঞ্জার আসানসোল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ার পরেই জংশন কেবিনের কাছে লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্ম থেকে বেরিয়ে মেন লাইন থেকে আদ্রা যাওয়ার জন্য আপ লাইনে উটার সময় হয় এই ঘটনাটি ঘটে। এই ঘটনার খবর পেয়ে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। রেল কর্মীরা দ্রুততার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটিকে ইয়ার্ডে নিয়ে চলে যায়। যাত্রীদের নিয়ে আসা হয় প্লাটফর্মে। এই ঘটনায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার হাওড়া রাজধানী ও শিয়ালদা রাজধানী আসানসোল স্টেশনে দাঁড়িয়ে ছিল বেশ কিছুক্ষণ। অন্যদিকে পূর্বাঞ্চল এক্সপ্রেস কালিপাহাড়ি স্টেশনে দাঁড়িয়ে ছিলো বলে রেল সূত্রে জানানো হয়। পাশাপাশি আসানসোল গোমো প্যাসেঞ্জারকে বাতিল করা হয়েছে। পুরুলিয়া ও বোকারো বা আদ্রা কিভাবে যাবে ওই যাত্রীরা তা নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে আসানসোল রেলওয়ে স্টেশনে। যাত্রীদের দুশ্চিন্তা দেখে রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আসানসোল থেকে পুরুলিয়া যাওয়ার একটি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে কিছুক্ষণের মধ্যে অন্যদিকে এই ঘটনার জন্য আসানসোল গোমো লোকাল ট্রেন কে বাতিল করা হয়েছে তার বদলে হাওড়া ধানবাদ কোল্ডফিল্ড সুপারফাস্ট ট্রেন কে প্রত্যেক স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এরপরে যাত্রীদের দুশ্চিন্তা কমে যায়। প্রায় দু ঘন্টা পরে রাত আটটা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেল সুত্রে জানা গেছে ট্রেনের একটি কামরায় দুটি চাকা লাইনচ্যুত হলেও কোন যাত্রীর কিছু বা রেলের সম্পত্তিরও কোন ক্ষতি হয়নি।তবে কি কারনে এই ঘটনা ঘটলো তা তদন্ত করা হচ্ছে।
PREV
কয়লা চুরি বাধা দিতে গিয়ে সিআইএসএফ ও পুলিশের উপর চড়াও কয়লা চোরেরা