পশ্চিম বর্ধমান252 Videos

avhishikta2
0

দুবাইয়ে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছে রানীগঞ্জের অভিষিক্তা

স্পষ্ট বার্তা, রানিগঞ্জ, ১৪ মে:- আগস্ট মাসে নেপালে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়ান গেমসে এবং  নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছে রানীগঞ্জের অভিষিক্তা দাস। এই সাফল্য পরিবারের সদস্যদের সাথে খুশি স্থানীয়রা। তাদের বক্তব্য অভিষিক্তা দেশের প্রতিনিধি হয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছে। ২০২১ এ পদ্মপর্বতাসনে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এবং এশিয়ান বুক […]
ecl
0

ভবিষ্যৎ তহবিল ও পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে সিএমপিএফও ত্রিপক্ষীয় সমন্বয় কমিটির বৈঠক

স্পষ্ট বার্তা,  জামুড়িয়া, ২৯জুলাইঃ- সোমবার কয়লা খনি ভবিষ্যৎ তহবিল সংস্থার (সিএমপিএফও) ত্রিপক্ষীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল ইসিএলের কুনুস্তোরিয়া আঞ্চলিক কার্যালয়ের সভা কক্ষে।এই দিনের ভবিষ্যৎ তহবিল ও পেনশন সংক্রান্ত জটিল মামলার দ্রুত নিষ্পত্তি এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সুবিধাভোগীদের বকেয়া সহজে পৌঁছে দেওয়ার মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ত্রিপক্ষীয় বৈঠক আলোচনা […]
IMG_20250101_125718
0

সাবধান, বাড়ি ফাঁকা রেখে রাতে কেউ যাবেন না, সেই সুযোগে হতে পারে বাড়ি ফাঁকা। চোরের উপদ্রব বেড়েছে শিল্পাঞ্চলে

স্পষ্ট বার্তা,  জামুড়িয়া ১ জানুয়ারি ২০২৫:- এক রাতে পর পর চারটি ইসিএল আবাসনে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এই চারটি বাড়ির মধ্যে একটি পুলিশ কর্মীর ও একটি ইসিএলের সুরক্ষা কর্মীর বাড়িও রয়েছে। ঘটনাটি জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি অন্তগত শিবডাঙা এসএস আই কোলিয়ারির ইসিএল আবাসনে। এই চারটি বাড়িতেই বাড়ির সদস্যারা বাইরে ছিল। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই […]
vvvvvv
0

জাহানারা খানের হাত ধরেই লাল দুর্গ ফেরানোর চেষ্টা বামেদের

শিবরাম পাল, জামুড়িয়া ১৫মার্চঃ– আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪ এর আসানসোল লোকসভা আসন থেকে বামফ্রন্টের প্রার্থী হলেন জাহানারা খান। তিনি জামুড়িয়ায় দু দুবার বিধায়ক ছিলেন। তৃণমূল কংগ্রেস আবারও আসানসোল লোকসভা আসনের জন্য শত্রুঘ্ন সিনহার নাম অনুমোদন করেছে, যেখানে পবন সিংয়ের নাম আগে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছিল, কিন্তু পবন সিং তার নাম প্রত্যাহার করার পরে এখনও […]
transfarmar agun
0

ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই ইসিএলের বিদ্যুৎ সরবরাহ করা চারটি ট্রান্সফর্মার

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১৯জুনঃ- ভয়াবহ  অগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই ইসিএলের বিদ্যুৎ সরবরাহ করা চারটি ট্রান্সফর্মার। ঘটনাটি ঘটেছে রবিবারের সকালে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি অন্তর্গত শ্রীপুর বাজারে মাছ পট্টি এলাকায়। দমকলের দুটি  ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে রবিবার সকাল ছটা নাগাদ প্রথমে একটি ট্রান্সফর্মারে আগুন লাগে তার পরপরই আরো তিনটি ট্রান্সফর্মারে […]
তৃণমূলের দলীয় কার্যালয় দখল করাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি
0

তৃণমূলের দলীয় কার্যালয় দখল করাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি

তৃণমূলের দলীয় কার্যালয় দখল করাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ভুুড়ি গ্রামে। বোমার আঘাতে দুজন গুরুতর আহত বলে জানা গেছে। জানা গিয়েছে গত দু বছর আগে ওই দলই কার্যালয় টি স্থানীয় বিধায়ক উদ্বোধন করে ছাত্র পরিষদের হাতে তুলে দেন। ওই কার্যালয়টি যুব তৃণমূলের সদস্যরা দখল করতে এলে দুই পক্ষের সংঘর্ষ বেধে […]
images (1)
0

মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরলো সিবিআই

স্পষ্ট বার্তা, আসানসোলঃ- কয়লাকাণ্ডের জেরে বুধবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা দেয়।এদিন সকালেই আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।একটি বাড়িতে তালাবন্ধ দেখে অন্য আর একটি বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে,আসানসোলের আপকার গার্ডেন এবং চেলিডাঙায় মন্ত্রীর পৈতৃক বাড়ি সহ দু’টি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই।তল্লাশির […]
jamuria dakat
0

ডাকাতি করার আগেই ৫জন ডাকতকে ধরল জামুড়িয়া থানার পুলিশ

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৫ফেব্রুয়ারিঃ- ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া একটি দলের ৫ জন সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল জামুড়িয়া থানার পুলিশ। ধৃতদের নাম ভিকি নুনিয়া(৩৬),মহ: আবিদ(২৪), মুহাজিম সেখ(২৩), কৌস্তভ বোস(২৭) এবং সেখ ইব্রাম আলি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এদের মধ্যে একজন ছেড়ে বাকি সকলেই জামুড়িয়ারই বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে গতকাল রাত্রে  জামুড়িয়া থানার […]
IMG_20240510_203159
0

রানিগঞ্জে ধসে গেল অস্থায়ী সেতু, দুর্ঘটনাগ্রস্ত মিনিবাস

 শিবরাম পাল, রানিগঞ্জ ১০মে:-  রানিগঞ্জে ধসে গেল অস্থায়ী সেতু। দুর্ঘটনাগ্রস্ত মিনি বাস। সেতু তৈরিতে দুর্নীতির অভিযোগে সরব বাম বিজেপি। যদিও শাসক দলের দাবি, নির্বাচনের কারণেই স্থায়ী সেতু বানানো যায়নি। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের বল্লভপুর এলাকার। এলাকাবাসীদের কথায় উক্ত সেতুর নিচ দিয়ে রানিগঞ্জের বেশ কিছু এলাকার নিকাশি নালা বা জল যাওয়ার রাস্তা রয়েছে, এবং ওই সেতু দিয়ে […]
IMG_20240805_175101
0

পানীয় জল, বেহাল রাস্তা মেরামত ও নিকাশি ব্যবস্থার দাবিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের

স্পষ্ট বার্তা, রানীগঞ্জ ৫ আগষ্ট :- রানীগঞ্জ থানার অন্তগত ৩৫ নম্বর ওয়ার্ডের রনাই বুম্বা কলোনির বাসিন্দারা রবিবার পানীয় জল, রাস্তা মেরামত ও নিকাশি ব্যবস্থার দাবিতে তৃণমূলের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা জানায় ২০১৬ সাল থেকে এলাকার মানুষ বেহাল রাস্তার মেরামত সঠিক পানীয় জল ও নিকাশি ব্যবস্থার জন্য বারবার এলাকায় কাউন্সিলর ও বোরো চেয়ারম্যানের কাছে […]