২০২৪ এর লোকসভা নির্বাচনে আসানসোলে তৃণমূলের হয়ে নির্বাচনী লড়াই করে জয়লাভ করে শত্রুঘণ সিনহা। সেই শত্রুঘণ সিংহা নাকি বর্তমানে নিখোঁজ ? এমনই পোস্টার পড়লো আসানসোলের বিভিন্ন এলাকায়। আর তাতেই সরগরম শিল্পাঞ্চল ।
প্রসঙ্গত সোমবার এবং মঙ্গলবার এই দুদিন ছিল হিন্দিভাষী মানুষের সবচেয়ে বড় উৎসব উৎসব। আর সেই
ছটপুজোর সময় আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ।এমনই নিখোঁজ পোস্টার দেখা গেল আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলটি ও বরাকরের বিভিন্ন এলাকায়। সাংসদ নিখোঁজের এমন পোস্টারে একদিকে যেমন বিতর্কে ঝড় অন্যদিকে এমন পোস্টারে দ্বন্দ্বে পড়েছে সাধারণ মানুষজনও।
জানা যায় সোমবার রাতে কুলটি স্টেশন সংলগ্ন এবং বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাংসদ শত্রুঘ্ন সিনহার নিখোঁজ পোস্টার দেখে অনেকে। তারপরই হু হু করে সেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে, বিষয়টি জায়গা করে নেয় সংবাদের শিরোনামেও।
তবে এমন পোস্টার কে বা কারা সাঁটালো তা নিয়েই উঠেছে প্রশ্ন (?)।
তবে তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি এই কাজ করেছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন যে এটা তৃণমূলের কোনো গ্রুপ এই কাজ করেছে।
তবে এ বিষয়ে আসানসোল দক্ষিনের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল কটাক্ষের সুরে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পরিযায়ী সাংসদ দিয়েছেন। আসানসোল জুড়ে বেশ কয়েকদিন থেকে দুর্গাপূজো কালীপুজো এমনকি বর্তমানে ছট উৎসব মহাসমারোহে পালিত হচ্ছে যেখানে বহুদূরান্ত থেকে ভিন রাজ্যের মানুষ এসে এখানে উৎসব পালন করছেন সে জায়গায় দাঁড়িয়ে আসানসোলের সংসদের দেখা নেই।
PREV
উৎসবের মাঝে বিষাদের সুর জামুড়িয়ায় !! জলে ডুবে মৃত্যু হল এক ব্যাক্তির !!