গাড়ির শোরুমে আগুন, দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

স্পষ্ট বার্তা,  জামুড়িয়া ৭ মার্চ:-

গাড়ির শোরুমে আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জানা গেছে, জামুড়িয়া থানার চাঁদা এলাকায় অবস্থিত একটি গাড়ির শোরুমে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে,এসির পাশে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগে।
ঘটনার খবর পেয়ে দমকল বিভাগকে জানানো হলে রানীগঞ্জ দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই ঘটনায় শোরুমের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি,তবে আগুনের কারণে শোরুমের কিছু অংশ পুড়ে গেছে বলে জানা গেছে

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *