রং খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ,বোমাবাজি, উত্তেজনা এলাকায়
স্পষ্ট বার্তা, আসানসোল ৫ মার্চ:-
আসানসোল মহকুমার কুলটি থানার অন্তর্গত করিম ডাঙ্গা এলাকায় দোলের রং খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকাযর উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেটিং।
স্থানীয় সূত্রে জানা যায়, দোল উপলক্ষে রং খেলার সময় এক পাড়ার কিছু যুবকের সঙ্গে পাশের পাড়ার যুবকদের বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা হাতাহাতিতে গড়ায় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর উভয় পক্ষই একে অপরের উপর হামলা চালায়, যার ফলে সংঘর্ষের সৃষ্টি হয়।
