এসসি ও ওবিসিদের ভরসা তৃণমূল।তাই ২০২৬ এর নির্বাচনে জামুড়িয়ায় এসসি ও ওবিসিদের সমস্ত ভোট তৃণমূলেই

স্পষ্ট বার্তা,  জামুড়িয়া ২৫ ফেব্রুয়ারি:-

৪৪ বছর বাম শাসনে জামুড়িয়ায় কোনো উন্নয়ন হয়নি। ২০২১ সালে জামুড়িয়ায় পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস একের পর এক উন্নয়নের জোয়ার এসেছে। সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে এসসি ও ওবিসি অন্তর্ভুক্ত মানুষ জনেরা তৃনমুল কংগ্রেসকে ভোট দিয়ে উন্নয়নের জোয়ার কে অব্যাহত রাখবে। এমনি কথা জানালেন জামুড়িয়া ব্লক ১ এর এসসি ওবিসির সভাপতি দীনময় বাউরী। বুধবার জামুড়িয়া বিধায়ক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এমনি কথা জানালেন তিনি। তিনি বলেন বিগত ৪৪ বছর বাম শাসনে জামুড়িয়া কোন উন্নয়ন হয় নি। ২০২১ সালে হরেরাম সিং জামুড়িয়া লাল দুর্গকে সরিয়ে জোড়া ফুল ফোটায়। তার পর থেকেই জামুড়িয়াতে একের পর এক উন্নয়ন হতে শুরু হতে থাকে। তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দিকের একটি দিক লক্ষ্মী ভান্ডার, যা গরিব এসসি মহিলারা স্ব-সম্মানে ১৭০০ টাকা পাচ্ছে। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিনা খরছে বড় হাসপাতালে চিকিৎসা পাচ্ছে, যা মানুষেরা কোনো দিনই আশা করে নি। এছাড়াও গত ৫ বছরে জামুড়িয়া বিধানসভায় কি কি উন্নয়ন হয়েছে তার খসড়া তুলে ধরেন। তিনি বলেন বিধায়ক হরেরাম সিং বিধায়ক তহবিল থেকে ৩ কোটি ৩০ লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে ৩ কোটি ৯৬ লক্ষ টাকা এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তহবিল থেকে ১৩ কোটি ৭৭ লক্ষ টাকা বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয়ে করেন। তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ এর নির্বাচনে জামুড়িয়ায় যাকেই প্রার্থী করুক না কেন, এসসি ও ওবিসি অন্তভুক্ত মানুষ জনেরা তৃনমুল কংগ্রেসকেই ভোট দিয়ে উন্নয়নের জোয়ার অব্যাহত রাখবে।
এদিনের সাংবাদিক সম্মেলন উপস্থিত তৃনমুল কংগ্রেসের
এসসি ও ওবিসি ব্লক সভাপতি দীনময় বাউরী, জেলার ভাইস প্রেসিডেন্ট রাজু বাউরী, শান্তি বাউরী, সুকান্ত বাউরী, মিতন মাজি সহ এসসি ও ওবিসি তৃণমূলের কর্মীবৃন্দ।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *