ভারি বর্ষার কারণে ভেঙে পড়ল পুরো বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলো বাড়ির সদস্যরা
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৬ আগষ্ট:- রবিবার দুপুরে ভারি বর্ষার কারণে ভেঙে পড়ল পুরো বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলো বাড়ির তিন সদস্য। ঘটনাটি আসানসোল কর্পোরেশনের জামুড়িয়া ৫ নম্বর ওয়ার্ডের এবিপিটি তালি ধাওড়ার ঘটনা । স্থানীয় সুত্রে জানা গিয়েছে যে বাড়ি টি ভেঙে পড়েছে সেই বাড়ি ইসিএলের বহু বছরের পুরনো চুন সড়কির। দীর্ঘদিন থেকেই জোরাজীর্ণ অবস্থায় ছিল। […]


